মামা # খমোখা পানি ঘোলা কর কেন, উনি হিজাব ব্যান করেন নাই। উনি স্কুলের ইউনিফর্ম এনফোর্স করছেন। প্রত্যেকটা কলেজের একটা নীতিমালা আছে উনি সেইটা ফলো করছেন আর তা না হইলে তো যে যার ইচ্ছা তাই পইরা কলেজে আসবে
ভাগিনা # কিনতু হিজাব করা তো ফরজ, এই নব্বই ভাগ মুসলমান গো দেশে হিজাবটা ইউনিফর্ম কইরা দিলেই তো হয়
মামা # জোর কইরা ধর্ম চাপায়া দেয়ার জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করছি ? আর তাছাড়া এইটা আমাদের হাজার বছরের সংস্কৃতির সাথে যায়না
ভাগিনা # হিজাব ইউনিফর্ম করলে যদি ধর্ম চাপায়া দেওয়া হয় তাইলে হিজাব পড়তে না দিলে সেইটা কি অন্য ধর্ম চাপায়া দেওয়া হইলো না
মামা # তোমার মত কাঠমোল্লাদের নিয়া এই এক সমস্যা। তোমরা সবকিছুর মধ্যে ধর্ম নিয়া ষড়যন্ত্র খুইজা বাইর করো। আযান দিতাছে যাও মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করো