সন্তান জন্মানোর আগে :
---------------------------------
১. যথাসম্ভব একজন মুত্তাকী মহিলাকে বিয়ে করা
২. স্ত্রী সহবাসের আগে দুয়া পড়া যাতে অনাগত সন্তান শয়তানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়
৩. নিজেকে একজন মুত্তাকী এবং দায়িত্বশীল পারিবারিক লিডার হিসাবে গড়ে তোলা
সন্তান জন্মানোর পর :
--------------------------------
১. একটি সুন্দর অর্থবহ নাম দেয়া যা শারিয়া অনুমোদিত
২. আকিকা দেয়া এবং ছেলে সন্তান হলে খৎনা করানো
৩. সন্তানদের ভরণপোষণ এর জন্য হালাল উপার্জন থেকে ব্যয় করা
৪. সন্তানদের দ্বীনের শিক্ষা দেওয়া
৫. সন্তানদের জন্য যথাসম্ভব একটি পারিবারিক ও পারিপার্শ্বিক ইসলামিক পরিবেশ নিশ্চিত করা
৬. সন্তানদের সাথে যথেষ্ট পরিমাণ সময় কাটানো যাতে করে বাবা ও সন্তানদের মাঝে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠে এবং বাবার উপস্থিতিতে সন্তানরা নিরাপদ বোধ করে
৭. মেয়ে সন্তানদের মুত্তাকী ছেলের সাথে বিয়ে দেয়া
৮. সন্তানদের মাঝে কোনরকম পক্ষপাতমুলক আচরণ না করা, হোক সে ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান
৯. সন্তানদের নিত্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক চাহিদা পুরণ নিশ্চিত করা
১০. সর্বোপরি বাবা এবং স্বামী হিসাবে নিজেকে একজন ইসলামিক রোল মডেল হিসাবে উপস্থাপন করা
উপরে উল্লেখিত দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে কোরান এবং সুন্নাহর রেফারেন্স জানতে নীচে দেয়া লিঙ্কগুলো দেখে আসতে পারেন
https://www.aljumuah.com/the-rights-of-children-i/
https://www.aljumuah.com/the-rights-of-children-2-sarah-elshamy/
https://jamiat.org.za/the-position-of-a-father-in-islam/
https://seekersguidance.org/answers/hanafi-fiqh/rights-of-children-in-detail/