Sunday, November 24, 2024

আল্লাহর দ্বীনের বিজয় আসবেই যদি আমরা ......

ব্যাক্তিগত পর্যায়ে ছাত্র-জনতা ওয়াহানকে (দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা) পরাজিত করতে পেরেছিল, তাই আল্লাহর অসীম রহমতে ৫ই আগস্টে আমরা মাফিয়া সর্দারনী হাসিনাকে উৎখাত করতে পেরেছি । ঠিক তেমনিভাবে আল্লাহর দ্বীনের বিজয় আসবেই যদি আমরা আমাদের ওয়াহানকে ইসলামের জন্য পরাজিত করতে পারি ইনশা আল্লাহ ।
আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘শীঘ্রই মানুষ তোমাদেরকে আক্রমন করার জন্য আহবান করতে থাকবে, যেভাবে মানুষ তাদের সাথে খাবার খাওয়ার জন্য একে-অন্যকে আহবান করে।’
জিজ্ঞেস করা হলো, ‘তখন কি আমরা সংখ্যায় কম হবো?’ তিনি বললেন, ‘না, বরং তোমরা সংখ্যায় হবে অগণিত কিন্তু তোমরা সমুদ্রের ফেনার মতো হবে, যাকে সহজেই সামুদ্রিক স্রোত বয়ে নিয়ে যায় এবং আল্লাহ তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে আল-ওয়াহ্হান ঢুকিয়ে দিবেন।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল (সা.),আল– ওয়াহ্হান কি?’ তিনি বললেন, ‘দুনিয়ার প্রতি ভালোবাসা এবং এবং মৃত্যুকে অপছন্দ করা।’ (মুসনাদে আহমদ)