Wednesday, July 12, 2017

"ওয়ার অন টেরর" -এর বাংলা কি?

প্রথম ব্যক্তি # বলেন তো  বর্তমান বিশ্বে চলমান ইসলামের বিরুদ্ধে  যুদ্ধের ইংরেজি নাম "ওয়ার অন টেরর" -এর বাংলা কি?

দ্বিতীয় ব্যক্তি #  সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ 

প্রথম ব্যক্তি #  উহু, হইলো না, এর বাংলা হইলো "মুক্তিযুদ্ধের চেতনা"

ভারত প্রেম

(ফেসবুকে কথোপকথন)

পাশের বাসার আংকেল # ক্রিকেটে ভারত শ্রীলংকার কাছে হেরেছে কিন্তু বাংলাদেশের কাছে তো আর হারেনি অথচ তুমি এটা নিয়ে যেভাবে উল্লাস করছো তা মোটেও শোভনীয় নয়। আর ভারত সম্পর্কে এইসব আজে বাজে কথা বলার আগে তোমার মনে রাখা উচিত ভারত আমাদেরকে একাত্তরে আশ্রয় দিয়েছে সবধরণের সাহায্য করেছে 

যুবক # আংকেল ভারত কোনো চ্যারিটি অর্গানাইজেশন না যে আমাদেরকে শুধুমাত্র মানবিক কারণে সাহায্য করেছে।  সে এটা করেছে তার চির শত্রু পাকিস্তানকে  দুর্বল করতে।  স্বাধীনতা পরবর্তী আমাদের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন এবং শোষণ নীতি দেখলেই সেটা পরিষ্কার বোঝা যায়।

পাশের বাসার আংকেল # তোমার এই ভারত বিদ্বেষী মনোভাব ঠিক কি কারণে তা আমি ভালো মতোই বুঝি। ধর্মীয় অন্ধবিশ্বাস তোমাকে অন্ধ করে দিয়েছে

যুবক #  আপনার অন্ধ ভারত প্রেমও একটি ধর্মীয় অন্ধ বিশ্বাস থেকে এসেছে
 
পাশের বাসার আংকেল # আমি কোনো ধর্মে বিশ্বাস করিনা, আমি নাস্তিক
 
যুবক # জ্বি না, আপনিও ধার্মিক, আপনার ধর্মের নাম ইসলাম বিদ্বেষ

   

বাচ্চাদের উপর ধর্ম চাপানো

পাশের বাসার মহিলা # ভাবি কিছু মনে করবেননা একটা প্রশ্ন করি, আপনার মেয়ের কি হিজাব পড়ার বয়েস হয়েছে?

 মেয়ের মা # না তবে মাঝে মাঝে পড়াই যাতে করে হিজাবের সাথে ওর একটা সহজাত আত্মিক সম্পর্ক গড়ে উঠে

পাশের বাসার মহিলা # এখন তো ওদের খেলার বয়েস এতো অল্প বয়েসেই ধর্ম চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে ? ওরা বড় হোক, ভালোমন্দ বঝুক তারপর না হয় নিজেরাই সিদ্ধান্ত নেবে হিজাব পড়বে কি পড়বেনা

 মেয়ের মা # আমি আপনার সাথে এই ব্যাপারে একমত নই, কারণটা হচ্ছে .......

পাশের বাসার মহিলা # থাক ভাবি আপনাকে আর বলতে হবেনা, আপনাকে খুব আপন মনে করি তাই একটু বললাম আর কি, কিছু মনে করবেননা

(অন্য আরেকদিন আবার দুজনের সাক্ষাৎ)

পাশের বাসার মহিলা # ভাবি আপনার বাচ্চাদের প্রতিদিন কতক্ষণ আইপ্যাডে খেলতে দেন ?

 মেয়ের মা # ওভাবে তো হিসেব করিনি তবে স্কুল থেকে বাসায় আসার পর কিছুক্ষন আর ছুটির দিনে সকালে এবং বিকালে

পাশের বাসার মহিলা # ভাবি সাবধান, ওদেরকে প্রতিদিন এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম দেবেননা। এর উপর একটা রিসার্চ রিপোর্ট বের হয়েছে, ওখানে বলা হয়েছে এর চেয়ে বেশি স্ক্রিন টাইম বাচ্চাদের মেন্টাল হেলথের জন্য খুবই খারাপ

মেয়ের মা #  ভাবি, ওদের তো এখন খেলার বয়েস। ওরা বড় হোক, ভালোমন্দ বঝুক তারপর না হয় নিজেরাই সিদ্ধান্ত নেবে কতক্ষণ ওরা স্ক্রিন টাইম নেবে