মেয়ের মা # না তবে মাঝে মাঝে পড়াই যাতে করে হিজাবের সাথে ওর একটা সহজাত আত্মিক সম্পর্ক গড়ে উঠে
পাশের বাসার মহিলা # এখন তো ওদের খেলার বয়েস এতো অল্প বয়েসেই ধর্ম চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে ? ওরা বড় হোক, ভালোমন্দ বঝুক তারপর না হয় নিজেরাই সিদ্ধান্ত নেবে হিজাব পড়বে কি পড়বেনা
মেয়ের মা # আমি আপনার সাথে এই ব্যাপারে একমত নই, কারণটা হচ্ছে .......
পাশের বাসার মহিলা # থাক ভাবি আপনাকে আর বলতে হবেনা, আপনাকে খুব আপন মনে করি তাই একটু বললাম আর কি, কিছু মনে করবেননা
(অন্য আরেকদিন আবার দুজনের সাক্ষাৎ)
পাশের বাসার মহিলা # ভাবি আপনার বাচ্চাদের প্রতিদিন কতক্ষণ আইপ্যাডে খেলতে দেন ?
মেয়ের মা # ওভাবে তো হিসেব করিনি তবে স্কুল থেকে বাসায় আসার পর কিছুক্ষন আর ছুটির দিনে সকালে এবং বিকালে
পাশের বাসার মহিলা # ভাবি সাবধান, ওদেরকে প্রতিদিন এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম দেবেননা। এর উপর একটা রিসার্চ রিপোর্ট বের হয়েছে, ওখানে বলা হয়েছে এর চেয়ে বেশি স্ক্রিন টাইম বাচ্চাদের মেন্টাল হেলথের জন্য খুবই খারাপ
মেয়ের মা # ভাবি, ওদের তো এখন খেলার বয়েস। ওরা বড় হোক, ভালোমন্দ বঝুক তারপর না হয় নিজেরাই সিদ্ধান্ত নেবে কতক্ষণ ওরা স্ক্রিন টাইম নেবে
No comments:
Post a Comment