Saturday, August 5, 2017

ইসলামকে বোঝার স্বার্থেই কুফরকে জানা জরুরি

ইসলামকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা সচরাচর যে ভুলটি করি তা হচ্ছে, আমরা এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো অন্য আইডিওলজি থেকে ধার করা কিংবা বর্তমান ডোমিনান্ট আইডিওলজি ওই শব্দগুলোর নতুন অর্থ নির্ধারণ করে দিয়েছে যা ইসলামিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন আমরা বলি ইসলাম শান্তির ধর্ম কিংবা মানবতার ধর্ম। সেক্যুলার লিবারেল ডিসকোর্সে শান্তি কিংবা মানবতা বলতে যা বোঝায় ইসলামে ঠিক একই জিনিস বোঝায় না। জিহাদকে লিবারেল ডিসকোর্সে কখনই শান্তিকামী বলা যাবেনা কিংবা হোমোসেক্সচুয়ালদের মৃত্যুদণ্ড অথবা চোরের হাত কাটা কখনই মানবিক হিসাবে গণ্য হবেনা। আরও উদাহরণ দেয়া যায়, যেমন ইসলামে সাকসেসফুল বলতে তাকেই বোঝানো হয় যে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে  পেরেছে। কিন্তু এই সংগা ইসলামের বাইরে অন্য কোনো আইডিওলজিতে পাওয়া যাবেনা।

যারা বর্তমান যুগের সাথে সাংঘর্ষিক ইসলামের আহ্কামগুলোকে অন্য আইডিওলজি থেকে ধার করা শব্দ/ধারণা দিয়ে বোঝাতে কিংবা বুঝতে চেষ্টা করেন তাদের সামনে দুটি পথ খোলা থাকে, হয় আপনাকে ইসলামের ওই আহ্কামগুলোকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যা অন্য আইডিওলজির সাথে সামঞ্জস্যপূর্ণ আর নাহয় আপনাকে ওই আহ্কামগুলোকে অস্বীকার করতে হবে এই বলে যে ওগুলো চৌদ্দশত বছর আগের সমাজের জন্য প্রযোজ্য ছিল। দুটি পথই আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে। তাই ইসলামকে ইসলামিক ওয়ার্ল্ডভিউ দিয়েই বুঝতে এবং বোঝাতে হবে।

সারমর্ম :
ইসলামকে বোঝার স্বার্থেই কুফরকে জানা জরুরি। দুটোর যে কোনো একটাতে অজ্ঞতা থাকলে আমরা বুঝবো না কোথায় এদের বাউন্ডারি। তাই ইসলামের পাশাপাশি বর্তমান যুগের রুলিং আইডিওলজি লিবারেল সেক্যুলারিজম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।