Wednesday, July 12, 2017

ইসলাম মানবতার ধর্ম নয়

# ইসলাম একটি মানবতার ধর্ম
# জ্বি না, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম
# তুমি কি বুঝে কথাটা বললা না বুঝেই বললা
# আমি বুঝেই বলছি
# তো তোমার মতে ইসলাম একটি অমানবিক এবং অসহিষ্ণু ধর্ম
# না আমি ঠিক সেটাও বলিনি।
# তোমার কথার অর্থ তো তাই দাড়ায়
# ঠিক আছে এবার না হয় আমার উত্তরের ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত, আপনি বললেন ইসলাম মানবতার ধর্ম। এখন কথা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গির আঙ্গিকে আপনি মানবতার বিচার করছেন। আপনি যদি লিবারেল ভ্যালু অনুযায়ী বিচার করেন তাহলে ইসলাম অবশ্য়ই একটি অমানবিক ধর্ম। এখানে সমকামীদের, মুর্তাদদের শাস্তি মৃত্যুদণ্ড, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, বিবাহিত লোক জিনা করলে পাথর ছুড়ে মারা হয়, এ সবকিছু বর্তমানে প্রতিষ্ঠিত মানবতার বিচারে নির্মম হত্যাকান্ড। কিনতু যদি আপনার রেফারেন্স পয়েন্ট ইসলাম হয়ে থাকে তাহলে এ সবই মানবিক কারণ আল্লাহ ভালো জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ, তিনিই সর্বশ্রেষ্ঠ বিচারক।
দ্বিতীয়ত, আপনি মনে করেছেন যেহেতু আমি বলেছি "ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম" আপনি ধরে নিয়েছেন এর মানে হলো অন্য ধর্মের প্রতি অবগ্গা কিংবা অসহিষ্ণুতার প্রকাশ। মোটেও তা নয়। প্রথমত এই কথাটি আমার নয় এটি স্বয়ং আল্লাহ পাক কোরানে বলেছেন আবার উনিই আমাদের বলেছেন বিধর্মীদের কে ইসলামের ব্যাপারে জোর করা যাবেনা, তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। এখানেও ঠিক আগের মত যদি আমার রেফারেন্স পয়েন্ট হয় সেকুলারিসম তাহলে সব ধর্মই আমার কাছে সমান কিনতু ইসলাম যদি আমার রেফারেনস পয়েন্ট হয় তাহলে ইসলামই আমার কাছে একমাত্র সত্য ধর্ম। ইসলাম কে একমাত্র সত্য ধর্ম বলে মানলে তা অন্য ধর্মের অনুসারীদের অবগ্গা কিংবা অসহিষ্ণুতার প্রকাশ করা হয় না।
# ঠিক আছে বুঝলাম, তো তুমি কি বলতে চাচ্ছ ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম এইসব আমরা বলব না
# বলেন, কিনতু সেইসাথে এটাও পরিস্কার করে বলেন যে নট আকর্দিং টু সেকুলার লিবারেল ভ্যালুস, কারণ এই ভ্য়ালুগুলোই এখন সারাবিশ্বে প্রতিষ্ঠিত তাই বাই ডিফল্ট যে কেও এই ভ্যালু গুলোর ভিত্তিতে ইসলাম কে বিচার করবে এবং তার কাছে তখন আপনার কথা গুলো মিথ্যা বলে প্রতীয়মান হবে.

No comments:

Post a Comment