Saturday, July 18, 2026

ইসলাম কি মানবতার ধর্ম ?

 প্রথম ব্যাক্তি # ইসলাম মানবতার ধর্ম

দ্বিতীয় ব্যাক্তি # আসলে ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, ইসলামকে শুধু মানবিক ধর্ম বলা উচিত না 

প্রথম ব্যাক্তি # তার মানে তুমি বলতে চাচ্ছ ইসলাম একটি অমানবিক এবং অসহিষ্ণু ধর্ম

দ্বিতীয় ব্যাক্তি # না আমি ঠিক সেটাও বলিনি।

প্রথম ব্যাক্তি # তোমার কথার অর্থ তো তাই দাড়ায়

দ্বিতীয় ব্যাক্তি # ঠিক আছে এবার না হয় আমার উত্তরের ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত, আপনি বললেন ইসলাম মানবতার ধর্ম। এখন কথা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গির আঙ্গিকে আপনি মানবতার বিচার করছেন। আপনি যদি লিবারেল ভ্যালু অনুযায়ী বিচার করেন তাহলে ইসলাম অবশ্য়ই একটি অমানবিক ধর্ম। এখানে সমকামীদের, মুর্তাদদের শাস্তি মৃত্যুদণ্ড, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, বিবাহিত লোক জিনা করলে পাথর ছুড়ে মারা হয়, এ সবকিছু বর্তমানে প্রতিষ্ঠিত মানবতার বিচারে নির্মম হত্যাকান্ড। কিনতু যদি আপনার রেফারেন্স পয়েন্ট ইসলাম হয়ে থাকে তাহলে এ সবই মানবিক কারণ আল্লাহ ভালো জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ, তিনিই সর্বশ্রেষ্ঠ বিচারক।

দ্বিতীয়ত, আপনি মনে করেছেন যেহেতু আমি বলেছি "ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম" আপনি ধরে নিয়েছেন এর মানে হলো অন্য ধর্মের প্রতি অসহিষ্ণুতার প্রকাশ। মোটেও তা নয়। প্রথমত এই কথাটি আমার নয় এটি স্বয়ং আল্লাহ পাক কোরানে বলেছেন আবার উনিই আমাদের বলেছেন বিধর্মীদের কে ইসলামের ব্যাপারে জোর করা যাবেনা, তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। এখানেও ঠিক আগের মত যদি আমার রেফারেন্স পয়েন্ট হয় সেকুলারিসম তাহলে সব ধর্মই আমার কাছে সমান কিনতু ইসলাম যদি আমার রেফারেনস পয়েন্ট হয় তাহলে ইসলামই আমার কাছে একমাত্র সত্য ধর্ম। ইসলাম কে একমাত্র সত্য ধর্ম বলে মানলে তা অন্য ধর্মের অনুসারীদের অবগ্গা কিংবা অসহিষ্ণুতার প্রকাশ করা হয় না।

প্রথম ব্যাক্তি # ঠিক আছে বুঝলাম, তো তুমি কি বলতে চাচ্ছ ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম এইসব আমরা বলব না

দ্বিতীয় ব্যাক্তি # না এগুলো বলুন , কিন্তু সেইসঙ্গে এটাও স্পষ্ট করে বলুন যে এটি ধর্মনিরপেক্ষ উদারনৈতিক মূল্যবোধ অনুযায়ী নয়। কারণ বর্তমানে এই মূল্যবোধগুলোই সারা বিশ্বে প্রতিষ্ঠিত ও প্রচলিত। তাই স্বাভাবিকভাবেই যে কেউ এই মূল্যবোধের ভিত্তিতে ইসলামকে বিচার করবে, এবং তখন তার কাছে আপনার কথাগুলো অসত্য বা বাস্তবতার সঙ্গে অসংগত বলে মনে হতে পারে। 


No comments:

Post a Comment