প্রথম ব্যাক্তি : আমি ছোট থাকতেই বাচ্চাদেরকে কোনো বিশেষ ধর্মের অনুসারী করে গড়ে তোলার বিপক্ষে। আমি মনে করি এটা ফেয়ার না কারণ ওরা বুঝে উঠার আগেই আমরা ওদেরকে কোনো একটি ধর্মের প্রতি বায়াস করে ফেলছি। তাই আমি আমার বাচ্চাদের কোনো ধর্মীয় শিক্ষা দিচ্ছিনা , ওরা বড় হয়ে নিজেরাই বেছে নেবে ওদের যেটা ভালো লাগে
দ্বিতীয় ব্যাক্তি : হুমম , তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বাচ্চারা ধর্মের ব্যাপারে কোনো বায়াস ছাড়াই বড় হচ্ছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়, ওরাও একটি বায়াস নিয়েই বড় হচ্ছে
প্রথম ব্যাক্তি: কিভাবে ?
দ্বিতীয় ব্যাক্তি : প্রথমেই আপনার আইডিওলজিক্যাল অবস্থানটা পরিষ্কার করে নেয়া যাক। আপনার মতে ধর্ম একটি ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্র পরিচালনায় এর নাক গলানোর কোনো সুযোগ নেই। আমি কি ঠিক বললাম?
প্রথম ব্যাক্তি: জ্বি ঠিক বলেছেন
দ্বিতীয় ব্যাক্তি : আপনি নিজেকে মুসলিম হিসাবে দেখেন কিন্তু ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম হিসাবে দেখেন না এবং আপনি মনে করেন সব ধর্মই সমান।
প্রথম ব্যাক্তি: জ্বি এটাও ঠিক ধরেছেন
দ্বিতীয় ব্যাক্তি : তার মানে হচ্ছে আপনি সেক্যুলার লিবারেল আইডিওলজিতে বিশ্বাস করেন। এই আইডিওলজি মানুষের স্পিরিচুয়াল পিপাসাকে অস্বীকার করেনা আবার এই পিপাসা পূরণ করার জন্য কোনো গাইডেন্সও দেয় না। মানুষ কাকে সিজদা করলো সেটা নিয়ে এর কোনো মাথা ব্যাথা নেই। ধর্ম এর কাছে একটি গৌণ ব্যাপার। ঠিক এ কারণেই আপনার সন্তান বড় হয়ে কোন ধর্মে দীক্ষিত হলো সেটা আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।
প্রথম ব্যাক্তি: কিন্তু ধর্মের ব্যাপারে এখানে বায়াসনেসটা কোথায় ?
দ্বিতীয় ব্যাক্তি : আমার আরও একটু ব্যাখ্যা বাকি আছে। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সেক্যুলার লিবারেল আইডিওলজি যেটা আপনার জীবনের মাপকাঠি। যেটা দিয়ে আপনি ধর্মকেও বিচার বিবেচনা করেন। তো সত্যিকার অর্থে আপনি উপাসনা করেন সেক্যুলার গডকে এবং এটাই আপনার ধর্ম। বর্তমান বিশ্বে এই সেক্যুলার গডের জয়জয়কার। দেশ, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই (খুবই ক্ষুদ্র ব্যতিক্রম ব্যতীত) এই সেক্যুলার গডের অনুসারী। আমাদের ছেলেমেয়েরা দিনভর এই সেক্যুলার গডের শিক্ষাই পাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা সবই চলছে এই গডের শিক্ষা অনুসারে। এমনকি ওদের সমস্ত এন্টারটেইনমেন্টও এই শিক্ষার আলোকেই গড়া। তো এর মানে হচ্ছে আপনি সত্যিকার অর্থে যে ধর্মে বিশ্বাস করেন আপনার ছেলেমেয়েরাও ১০০% ঠিক সেই ধর্মের শিক্ষাই পাচ্ছে। আপনি না শেখালেও রাষ্ট্র এবং বিশ্ব আপনার বাচ্চাদের সেক্যুলার গডের শিক্ষা দিচ্ছে । অন্য ধর্মের তুলনায় আপনার সেক্যুলার ধর্ম আনপ্যারালাল প্রিভিলেজ পাচ্ছে। এইরকম একটি পরিবেশে যারা বড় হবে তারা স্বাভাবিকভাবেই সেক্যুলার লিবারেল হবে। তাই আপনার এই কথাটা ঠিক না যে আপনার ছেলেমেয়েরা কোনো বায়াস ছাড়াই বড় হচ্ছে। ওরা সেক্যুলার গডের প্রতি একটি বিশাল বায়াস নিয়ে বড় হচ্ছে।
প্রথম ব্যাক্তি: আপনি তো দেখি আপেল আর কমলা গুলিয়ে ফেলেছেন। লিবারেল সেক্যুলারিজম একটি পলিটিকাল আইডিওলজি, এটি কোনো ধর্ম নয়। এটি সব ধর্মকেই সমান স্বাধীনতা দেয়।
দ্বিতীয় ব্যাক্তি : না, আমি গুলিয়ে ফেলেনি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ধর্ম বলতে শুধুমাত্র ইসলামকেই মিন করছি যেহেতু আমি একজন মুসলিম। ইসলাম অন্যান্য ধর্মের মতো শুধু একটি ধর্মই না এটি একটি পলিটিকাল আইডিওলজি-ও। এতে শাসন, অর্থ, বিচার , সমাজ , বৈদেশিক নীতি সহ সব বিষয়েই দিকনির্দেশনা রয়েছে যা সেক্যুলার লিবারেল আইডিওলজির সাথে সাংঘর্ষিক। দুটি বিপরীতমুখী পলিটিকাল আইডিওলজি কখনই একসাথে রুল করতে পারেনা, সম্ভবও নয়। তাই লিবারেল সেক্যুলারিজম ইসলামকে ব্যক্তিগত উপাসনামূলক কিছু কিছু বিষয়গুলোতে ছাড় দিলেও পলিটিকাল বিষয়গুলোতে বিন্দুমাত্র ছাড় দেয় না।
No comments:
Post a Comment